1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদারীপুরে মনোমুগ্ধকর আলোকসজ্জা, নিরাপত্তার স্বার্থে বন্ধ শোভাযাত্রা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

মাদারীপুরে মনোমুগ্ধকর আলোকসজ্জা, নিরাপত্তার স্বার্থে বন্ধ শোভাযাত্রা

প্রতিনিধি

সরস্বতী পূজা উপলক্ষে পুরো মাদারীপুর শহরে চোখ ধাঁধানো আলোকসজ্জা। পূজাকে ঘিরে তিনদিনের আয়োজনে শহরের অলিগলি থেকে পাড়ামহল্লা সবখানেই লাইটিংয়ে ছেয়ে গেছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শুধু লাইটিং দেখতেই ছুটে আসছেন দর্শনার্থীরা। এরই মধ্যে পূজার সবধরনের প্রস্তুতি সম্পন করেছে আয়োজক কমিটি। তবে নিরাপত্তার স্বার্থে এবার হচ্ছে না শোভাযাত্রা। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র মাদারীপুর পৌরসভার মধ্যে ৬৫টি পূজা মন্ডপে এই উৎসব পালিত হবে। আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) শুরু হওয়া এই ধর্মীয় উৎসব আগামী রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। যা দেখতে বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন হাজার হাজার দর্শনার্থী।

সরজেমিনে দেখা যায়, সরস্বতী পূজাকে ঘিরে মাদারীপুর শহরজুড়ে উৎসবের আমেজ। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছেয়ে গেছে চোখ ধাঁধানো আলোকসজ্জায়। মনোমুগ্ধকর এই লাইটিং দেখতে এরই মধ্যে ছুটে আসছে শিশু, কিশোরসহ নানা বয়সের মানুষ। বিনোদনে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির জন্য শুধু মন্ডপেই নয়, বিভিন্ন স্কুল-কলেজের সনাতনধর্মী শিক্ষার্থীরাও সরস্বতীর পূজা করে থাকেন। প্রতিবছর অনুষ্ঠানের শেষদিনে শোভাযাত্রা হলেও নিরাপত্তার স্বার্থে তা এবার হচ্ছে না। এদিকে দর্শনার্থীদের জন্য লালনগীতি, জারি গান, কৌতুক-অভিনয়, নৃত্য, জাদু প্রদর্শনীসহ নানান আয়োজনের কথা জানায় পূজা উদযাপন পরিষদ। উৎসব শান্তিপূর্ণ করতে সবধরনের নিরাপত্তার কথা বলছে পুলিশ।

মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ বলেন, প্রায় দুইশ বছর ধরে অনুষ্ঠানের শেষদিনে শোভাযাত্রা হয়। যেখানে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়। কিন্তু এবার নিরাপত্তার স্বার্থে সেই শোভাযাত্রা হচ্ছে না। তবে অনুষ্ঠান প্রতি বছরের মতো তিন দিনই হবে। এবার পুরো অনুষ্ঠান মন্ডপের ভেতরেই হবে। যা দেখে দর্শনার্থীরা আনন্দ পাবেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, সরস্বতী পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশও কাজ করবে এই পূজায়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!