1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখকে কাকু বলিনি : হান্দে এরচেল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শাহরুখকে কাকু বলিনি : হান্দে এরচেল

প্রতিনিধি

বলিউডের কিং শাহরুখ খান মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের উন্মাদনা। তবে সম্প্রতি দুবাইয়ের মাটিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই ‘বাদশাহ’কে ঘিরেই দানা বেঁধেছে চরম বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল।

অভিযোগ উঠেছিল, শাহরুখকে তিনি ‘কাকু’ বলে সম্বোধন করে অপমান করেছেন। তবে দীর্ঘ নীরবতা ভেঙে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই সুন্দরী।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক জমকালো পুরস্কার অনুষ্ঠানে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চে দেখা যায় শাহরুখ খানকে। সেই মুহূর্তটি দর্শকাসনে বসে ভিডিও করছিলেন হান্দে এরচেল।

ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকেই ভেবেছিলেন, বিদেশের মাটিতেও শাহরুখের জনপ্রিয়তায় মুগ্ধ এই তুর্কি অভিনেত্রী। কিন্তু বিপত্তি বাধে একটি ভাইরাল স্ক্রিনশট নিয়ে। সেই স্ক্রিনশটে দাবি করা হয়, হান্দে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি শাহরুখের ভক্ত নন, এমনকি তাঁকে চেনেনও না।

তিনি কেবল তার বন্ধু আমিনা খলিলকে ক্যামেরাবন্দি করছিলেন। ওই পোস্টের শেষে শাহরুখকে উদ্দেশ্য করে ‘কে এই কাকুটা?’ এমন মন্তব্য ছিল বলেও ছড়িয়ে পড়ে। আর এতেই চটে যান শাহরুখের অগণিত ভক্ত। মুহূর্তেই নেটপাড়ায় ট্রোলের শিকার হন হান্দে।

হান্দের সাফাই লাগাতার কটাক্ষ ও সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন হান্দে এরচেল। ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটি শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুরো বিষয়টি সাজানো এবং ভুয়া। হান্দে বলেন, ‘এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আমি শাহরুখ খানকে কখনোই কাকু বলে সম্বোধন করিনি।’

অভিনেত্রীর এমন সোজাসাপ্টা জবাবের পর এখন নেটদুনিয়ায় নতুন প্রশ্ন দেখা দিয়েছে। তবে কি ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কোনো কারসাজি? নাকি অন্য কোনো প্রতিপক্ষর উদ্দেশ্যপ্রণোদিত কাজ? শাহরুখ ভক্তদের একাংশ মনে করছেন, বাদশাহর সম্মান ক্ষুণ্ণ করতেই এমন বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!