1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“ফরিদপুর-গাইবান্ধায় ১০ হাজার টনের দুটি সার বাফার গুদাম নির্মাণ” - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“ফরিদপুর-গাইবান্ধায় ১০ হাজার টনের দুটি সার বাফার গুদাম নির্মাণ”

প্রতিনিধি

সরকার সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ফরিদপুর ও গাইবান্ধায় দুটি বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি গুদামের ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন, এবং প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ৮০ লাখ টাকার বেশি

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ

এই নির্মাণকাজ শিল্প মন্ত্রণালয়ের ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পরিচালিত হবে।

ফরিদপুরের গুদামটি প্যাকেজ-২, লট-৩-এর আওতায় নির্মিত হবে, যার ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা। এই কাজটি যৌথভাবে করবে এআইএল-এসসিএল (জেভি), অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সালাম কনস্ট্রাকশন লিমিটেড

গাইবান্ধার গুদামটি নির্মিত হবে প্যাকেজ-৪, লট-৪-এর আওতায়, ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ৮৮৮ টাকা, এবং নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড

প্রকল্প উদ্যোক্তারা আশা করছেন, নতুন এই গুদামগুলো চালু হলে সংশ্লিষ্ট জেলাগুলোতে সারের আপৎকালীন মজুদ নিশ্চিত হবে এবং কৃষকদের দরগোড়ায় সঠিক সময়ে সার পৌঁছে দেওয়া সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!