1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফেরত পেলেন মালিকরা, ১০৫ ফোন উদ্ধার পল্টন থানার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফেরত পেলেন মালিকরা, ১০৫ ফোন উদ্ধার পল্টন থানার

প্রতিনিধি

হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা যখন অনেকেই ছেড়ে দিয়েছিলেন, তখন তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে রাজধানীর পল্টন মডেল থানা-পুলিশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা ১০৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে থানা-পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারানোর পর ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ১০৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

এই উদ্ধার কার্যক্রমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীসহ পল্টন মডেল থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, শুধু এই অভিযানই নয়—গত এক বছরে পল্টন মডেল থানা-পুলিশ প্রায় ৬০০টিরও বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে, যা নাগরিক সেবায় পুলিশের আন্তরিকতার একটি দৃষ্টান্ত।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন ফোনের মালিকরা। তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!