1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনপ্রিয়তা দেখে প্রার্থী বদল করলেও ক্ষান্ত হয়নি বিশেষ গোষ্ঠী: ডা. খালিদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জনপ্রিয়তা দেখে প্রার্থী বদল করলেও ক্ষান্ত হয়নি বিশেষ গোষ্ঠী: ডা. খালিদ

প্রতিনিধি

ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান অভিযোগ করেছেন, তার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে একটি বিশেষ গোষ্ঠী প্রার্থী বদল করলেও থামেনি বরং তাকে সামাজিকভাবে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা কখনো অসৎ পথ বেছে নিইনি এবং ভবিষ্যতেও নেব না। দেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথে কিছু বিশেষ গোষ্ঠী বা দল জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা জনগণের কাছে প্রশ্রয় পাচ্ছে না। আমার জনপ্রিয়তা দেখে তারা প্রার্থী বদল করেও ক্ষান্ত হয়নি এবং মানুষকে বিতর্কিত করার চেষ্টা করছে।”

নিজের চিকিৎসকের পরিচয় স্পষ্ট করে ডা. খালিদ বলেন, “আমি বিএমডিসি স্বীকৃত একজন ডাক্তার। কিন্তু কিছু গণমাধ্যমে আমাকে ভুয়া ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দুঃখজনক। প্রতিদ্বন্দ্বীর কৌশলের কারণে কিছু অভিযোগ সামনে এসেছে, তবে আমরা হারিনি, সঠিক তথ্যের মাধ্যমে আমরা এর জবাব দেব।”

তিনি আরও বলেন, “সাংবাদিক ও শিক্ষকের নৈতিকতা যদি কোনো দলের কাছে বন্ধকি হয়ে যায়, সেখানে স্বৈরাচার জন্ম নেবে। আমরা কখনো আমাদের নৈতিকতা বিক্রি করব না।”

সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রচারের বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেকোনো অভিযোগ আসলে আগে আমাকে শোনা উচিত। আমি ২০টি দেশের মানুষের চিকিৎসা করেছি, ১৮ বছরে সমস্যা হয়নি, হঠাৎ কেন এই বিতর্ক? সাংবাদিকদের দায়িত্বশীল না হলে দেশ বিশৃঙ্খলার দিকে যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!