1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গেম অব থ্রোনসের প্রিকুয়েলে আপত্তিকর দৃশ্য, হতবাক খোদ লেখকও! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গেম অব থ্রোনসের প্রিকুয়েলে আপত্তিকর দৃশ্য, হতবাক খোদ লেখকও!

প্রতিনিধি

গেম অব থ্রোনসের প্রিকুয়েলে আপত্তিকর দৃশ্য, হতবাক খোদ লেখকও!
অনাকাঙ্ক্ষিত, আপত্তিকর দৃশ্যের কারণে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর নতুন প্রিকুয়েল ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’। এ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলে এর ব্যাখ্যা দেন সিরিজটির লেখক জর্জ আর.আর. মার্টিন। তবে বিষয়টি নিয়ে তিনি নিজেও হতবাক!

সিরিজটির শুরুতে এমন দৃশ্য দর্শকেরাও হয়তো আশা করেনি। শো-টির সিজন প্রিমিয়ার শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় দেখা যায়, একজন যাযাবর তরুণ যোদ্ধা স্যার ডানকান (পিটার ক্ল্যাফি) তার মেন্টর (দীক্ষাগুরু) স্যার আরলানের মৃত্যুতে শোক পালন করছেন। তার কিছুক্ষণ বাদেই আবহ সংগীত হিসেবে বাজতে শুরু করে এইচবিও-র সেই আইকনিক ‘গেম অব থ্রোনস’-এর থিম সং। ঠিক যখন সংগীতটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে শুরু করে, তখনই সুরটি থেমে গিয়ে একটি অভাবনীয় দৃশ্য দেখা যায়— যেখানে ডানকানকে সরাসরি চাপ নিয়ে শৌচকর্ম করতে দেখা যায়।

কিন্তু সিরিজটির লেখক সংবাদ মাধ্যমে দাবি করেন, এমন দৃশ্য থাকবে, তিনি নিজেও ভাবেননি। দ্য হলিউড রিপোর্টারকে লেখক জর্জ আর.আর. মার্টিন বলেন, বিষয়টি আমার কাছেও ধাক্কা লাগার মতো। আমার চরিত্রগুলো শৌচকর্ম করে না, আসলে এসব নিয়ে আমি বিস্তারিত লিখি না। যখন আমি রাফ কাট দেখলাম, তখন আমি বলেছি, ‘এটা কী? এটা কোথা থেকে এল- আমি জানি না। এই দৃশ্যটা কি সত্যিই দরকার ছিল?’

এ নিয়ে সিরিজের নির্মাতা ও প্রযোজক আইরা পার্কার জানান, ডানকানকে একজন ‘পারফেক্ট হিরো’ হিসেবে দেখানোর বদলে সাধারণ রক্ত-মাংসের মানুষ হিসেবে তুলে ধরতেই এই সিদ্ধান্ত। বলেন, ডানকান এখনো কোনো বীর নয়, সে কেবল একজন ভয় পাওয়া কিশোর যার পেট খারাপ হয়েছে। আমরা বোঝাতে চেয়েছি যে কোনো বড় কাজ করার আগে মানুষের মনে যে ভয় কাজ করে, এটি তারই বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর অফিসিয়াল প্রিকুয়েল ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’। সিরিজের ঘটনাপ্রবাহ মূল কাহিনির প্রায় ৯০ বছর আগের, যখন ওয়েস্টেরসে টার্গারিয়েনদের শাসন চলছিল। সিরিজটি জর্জ আর আর মার্টিনের জনপ্রিয় ‘ডাঙ্ক অ্যান্ড এগ’ নভেলার ওপর ভিত্তি করে নির্মিত। নির্মাতা জানিয়েছে, তারা উপন্যাসের প্রতি বিশ্বস্ত থেকেই গল্পটি সাজিয়েছেন এবং বড় কোনো পরিবর্তনের চেয়ে ছোট ছোট মুহূর্ত দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করার চেষ্টা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!