1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অক্ষয় কুমারের গাড়িবহরে অটোর ধাক্কা, উল্টে গেল গাড়ি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অক্ষয় কুমারের গাড়িবহরে অটোর ধাক্কা, উল্টে গেল গাড়ি

প্রতিনিধি

অক্ষয় কুমারের গাড়িবহরে অটোর ধাক্কা, উল্টে গেল গাড়ি
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তা গাড়িবহর। ভারতের মুম্বাইয়ের জুহুতে ফেরার সময় দ্রুতগতির অটোরিকশা তাদের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে নিরাপত্তাকর্মীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার রাত সাড়ে নয়টার দিকে অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না মুম্বাই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে জুহুর কাছে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাদের কনভয়ের সামনের একটি বিলাসবহুল গাড়িতে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়; ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় তারকা দম্পতি পেছনের গাড়িতে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অটোচালক এবং সেই গাড়িতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি জব্দ করেছে। অক্ষয় ও টুইঙ্কেলকে পরে নিরাপদেই বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পুলিশের ধারণা, অটোটি অতিরিক্ত গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল, তবে এবার খোদ বড় তারকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে বাড়তি নজরদারি শুরু করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!