1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনদূর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

জনদূর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে প্রস্তাবিত কর্মসূচিতে জনদূর্ভোগ এড়াতে সাত কলেজের শিক্ষার্থীরা স্থান পরিবর্তন করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা সায়েন্সল্যাব এলাকায় যাওয়ার পরিবর্তে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা কলেজের মূল ফটকের বাম পাশে মঞ্চ নির্মাণ এবং অবস্থান কর্মসূচি চলছে। মঞ্চের চারপাশে ব্যানার ও ফেস্টুন টাঙানো হচ্ছে। যদিও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, তবুও যান চলাচল স্বাভাবিক এবং সাধারণ মানুষের চলাচলে তেমন ভোগান্তি নেই।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, জনদূর্ভোগ এড়াতে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ব্লক থেকে সরে এসেছে। মঞ্চে গান, কবিতা ও আলোচনার মাধ্যমে অধ্যাদেশ জারির গুরুত্ব দেশবরেণ্য রাজনীতিবিদ ও সাধারণ জনগণের কাছে তুলে ধরা হবে। মঞ্চে অংশ নেবেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এছাড়া কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ যৌথভাবে একটি মঞ্চ তৈরি করবে।

তিতুমীর কলেজ এবং সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরাও নিজ নিজ কলেজের সামনে মঞ্চ তৈরি করে কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচি ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। আব্দুর রহমান বলেন, অধ্যাদেশ জারি না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে।

এর আগে সাত কলেজের সমন্বয়ে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে অধ্যাদেশ মঞ্চ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েত। ওইদিন অধ্যাদেশ অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে শিক্ষার্থীরা যমুনা বা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রারও ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!