1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সব পজিশনে ব্যাট করা নিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান হৃদয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সব পজিশনে ব্যাট করা নিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান হৃদয়

প্রতিনিধি

সব পজিশনে ব্যাট করা নিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান হৃদয়
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন তাওহীদ হৃদয়। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং পজিশন, মানসিকতা ও দলের চাওয়া নিয়ে বিস্তারিত কথা বলেন এই ক্রিকেটার।

হৃদয় বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে সব জায়গায় খেলার অভ্যাস রাখা উচিত। সব জায়গায় কীভাবে মানিয়ে নেওয়া যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। টি-২০ ফরম্যাটে অনেক বড় বড় খেলোয়াড়ের পারফরম্যান্সও ওঠা-নামা করে।’

পরে দলের প্রয়োজনে ওপেনিংয়ে নামা নিয়ে হৃদয় বলেন, ‘যখন দল আমাকে ওপেনিং করার সুযোগ দিয়েছে, আমি বলেছি আমার কোনো সমস্যা নেই। কারণ, আমি নিজে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকি, আমাকে যখন যেখানেই ব্যাট করতে হয় যেন অবদান রাখতে পারি।’

নিজের চেয়ে দলকে বড় করে দেখেন হৃদয়, ‘আমি যদি সত্যি বলি, আমার কাছে মনে হয় যে খেলোয়াড় হিসেবে আমাকে যেখানে সুযোগ দিবে, দলের চাহিদা যেখানে আমি সেখানেই প্রস্তুত। কারণ এটা তো দিন শেষে দলীয় খেলা। এটা তো আমার নিজের খেলা না।’

তিনি আরও বলেন, ‘এটা যদি আমার এলাকার খেলা হলে আমাকে সামনে দিতে বলতাম। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে, আমি চেষ্টা করব এভাবে দলকে সার্ভ করার জন্য। আর এভাবেই চেষ্টা করব দলের জন্য যতটুকু অবদান রাখতে পারি।’

আগেও বিপিএলে ইনিংস উদ্বোধন করেছেন হৃদয়। সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘হয়তো। আমি ওভাবে চিন্তা করিনি। যেটা বললাম যে, ওপেন জিনিসটা আমি গত কয়েক বছর করছি বিপিএলে। মিডলেও খেলেছি, ওপরেও খেলেছি। পরিকল্পনা থাকে একটাই যে আমি যখনই যেখানে সুযোগ পাবো দলের জন্য অবদান রাখতে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!