1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবশেষে শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

অবশেষে শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির প্রার্থী

প্রতিনিধি

অবশেষে শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির প্রার্থী
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমার মাত্র পাঁচ মিনিট পর নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। মনোনয়ন জমা দিতে না পেরে সেদিন কার্যালয়েই আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমোদন দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল্লাহ বাদশা বলেন, সময়সীমা অতিক্রমের কারণে মনোনয়নপত্র গ্রহণ না করায় আমি হাইকোর্টের শরণাপন্ন হই। আদালতের অনুমোদনের পর আজ মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। দু-এক দিনের মধ্যে মনোনয়ন বৈধতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কোনো জটিলতা না হলে ঈগল পাখি প্রতীকে শেরপুর-২ আসন থেকে নির্বাচন করব।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন,
হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন তার মনোনয়নপত্র গ্রহণ করতে এবং যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যও বলেছেন। আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন যাচাই-বাছাই করা হবে। কাগজপত্রে কোনো ধরনের সমস্যা না থাকলে তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলায় মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব কারণে বাতিলের পর শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী নির্বাচন কমিশনে আপিল করেছেন। সেখানেও তার মনোয়নপত্রটি সকল কাগজপত্র না থাকাই ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!