1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাংবাদিক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিল, আদালতের অব্যাহতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সাংবাদিক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিল, আদালতের অব্যাহতি

প্রতিনিধি

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, পত্রিকাটির প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিল করে তাদের অব্যাহতি দিয়েছেন আদালত

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, যেসব ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছিল, সেগুলো অন্তর্বর্তী সরকার কর্তৃক সাইবার সুরক্ষা অধ্যাদেশে বাতিল করা হয়েছে। ফলে মামলাটি আইনগত ভিত্তি হারিয়েছে বলে আদালত মত দেন এবং আসামিদের অব্যাহতির আদেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া জানান, আসামিদের বিরুদ্ধে আরোপিত ধারাগুলো বর্তমানে কার্যকর না থাকায় মামলাটি চালিয়ে যাওয়ার কোনো আইনগত সুযোগ নেই। এ কারণেই আদালত আজ মামলাটি বাতিল করেছেন।

এর আগে গত বছরের ২৮ আগস্ট একই ট্রাইব্যুনাল নঈম নিজাম ও সৈয়দ বোরহান কবীরকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল। ওই দিন বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী আদালতে উপস্থিত হয়ে জামিন নেন।

এরও আগে, গত বছরের ২৭ জুলাই এই তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরে মামলার তদন্ত শেষে সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল করে। গত বছরের ২ জুন আদালত সেই প্রতিবেদন আমলে গ্রহণ করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাদী হয়ে নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। পরে গত বছরের ২০ নভেম্বর সিআইডির উপপরিদর্শক তারিকুল ইসলাম তিনজনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা অনলাইনেও প্রচার করা হয়। ওই প্রতিবেদনে বাদী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়া ওই সংবাদের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করে বিভিন্ন তথ্য ছড়ানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

তবে মামলার শুনানিতে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দাবি করেন, তিনি নুসরাতের আইনজীবী নন এবং কেবল একটি মামলার শুনানিতে নারাজি আবেদনের সময় উপস্থিত ছিলেন।

সব দিক বিবেচনায় নিয়ে এবং সংশ্লিষ্ট আইনের ধারা বাতিল হওয়ায় আদালত আজ সাংবাদিক নঈম নিজাম, ময়নাল হোসেন চৌধুরী ও সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল করে তাদের সম্পূর্ণ অব্যাহতি প্রদান করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!