1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো প্রধানমন্ত্রী মোদিকেও অপহরণ করবেন? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো প্রধানমন্ত্রী মোদিকেও অপহরণ করবেন?

প্রতিনিধি

ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো প্রধানমন্ত্রী মোদিকেও অপহরণ করবেন?
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানের মতো ভারতেও কিছু ঘটতে পারে কি না, এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতে বিরোধীদল কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্যের পর কংগ্রেসের এই নেতার তীব্র সমালোচনা করেছেন অনেকে।

মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। এই বিষয়ে কংগ্রেসের ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, ‘‘ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’’

কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, এটি ‌‌সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চবনের বক্তব্যকে ‌‌‘‘ব্রেন ডেড’’, ‘‘অশিক্ষিত’’, ‘‘মূর্খ’’ ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন বক্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেছেন তারা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চবন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেছেন পৃথ্বীরাজ।

‘‘৫০ শতাংশ শুল্ক থাকলে বাণিজ্য কার্যত সম্ভব নয়। বাস্তবে এটি ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করারই শামিল, বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলে শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ভার ভারতকেই বহন করতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমাদের দেশের জনগণ আগে যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে মুনাফা পেতেন, তা আর পাওয়া যাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই দিকেই প্রচেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে।’’

‘এরপর কী’ এমন প্রশ্ন করে পৃথ্বীরাজ বলেন, ‘‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন, তাহলে কী হবে?’’

জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ বলেন, ‘‘ট্রাম্প ভেনেজুয়েলা ও মাদুরোর সঙ্গে যা করেছেন, তা নরেন্দ্র মোদির ক্ষেত্রেও হওয়া উচিত—এমন ভাবনা সমগ্র দেশের জন্য অপমানজনক। কথা বলার আগে অন্তত ভাবুন, পৃথ্বীরাজ চবন। নাকি এটাই এখন কংগ্রেসের আসল আদর্শ, যা প্রকাশ্যে বেরিয়ে আসছে?’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!