1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৩ দিনেই ন্যান্সির সঙ্গে সম্পর্ক শেষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

৩৩ দিনেই ন্যান্সির সঙ্গে সম্পর্ক শেষ

প্রতিনিধি

৩৩ দিনেই ন্যান্সির সঙ্গে সম্পর্ক শেষ
উইলফ্রাইড ন্যান্সি, সেলটিকের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিলেন। কলাম্বাস ক্রুর সঙ্গে মেজর লিগ সকার মৌসুম শেষ করার পর গত ৪ ডিসেম্বর স্কটিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তিনি যোগ দেন। ৪৮ বছর বয়সী কোচের সঙ্গে সম্পর্কটা বেশি দিন টিকল না, ৩৩ দিনেই ছাড়াছাড়ি হলো।

রেঞ্জার্সের বিপক্ষে ৩-১ গোলে শনিবার হেরে যায় সেলটিক। আট ম্যাচে এটি ছিল তাদের ষষ্ঠ হার। তাতে ক্লাব ইতিহাসে সবচেয়ে কম সময়ে ছাঁটাই হওয়া কোচের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন ন্যান্সি।

অন্তর্বর্তীকালীন কোচ মার্টিন ও’নেইলের সঙ্গে আট ম্যাচে সাত জয় পেয়েছিল সেলটিক। ন্যান্সির অধীনে সেই ধারাবাহিকতায় নামে ধস। প্রথম সেলটিক কোচ হিসেবে এই ফরাসি তার শুরুর দুটি ম্যাচ তো হেরেছেনই, হার দেখেছেন প্রিমিয়ার স্পোর্টস কাপ ফাইনালের দুই ম্যাচেও। ১৯৭৮ সালের পর প্রথমবার সেলটিক টানা চার ম্যাচ হারে।

তারপর সেলটিক অ্যাবারডিন ও লিভিংস্টোনের বিপক্ষে টানা দুটি লিগ ম্যাচ জিতলেও আবার বিপর্যয়ের শুরু। কোচ ছাড়াও ফুটবল অপারেশন্সের প্রধানের পদ থেকে পল টিসডেলকে সরিয়ে দিয়েছে তারা। ২০২৪ সালের অক্টোবর থেকে এই দায়িত্বে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!