1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এই নির্বাচন হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের বড় সুযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

এই নির্বাচন হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের বড় সুযোগ

প্রতিনিধি

এই নির্বাচন হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের বড় সুযোগ
দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, জুলাই আন্দোলনের অন্যতম পটভূমি ছিল গণতন্ত্রের অনুপস্থিতি- আমরা যদি এই বিষয়টি উপলব্ধি করতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর এ ধরনের ঘটনা ঘটবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের জন্য গণতন্ত্রের উত্তরণের পাশাপাশি প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার করার একটি বড় সুযোগ। বিগত সময়ের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি বলেন, পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, অন্যান্য বাহিনী পুলিশকে সহায়তা করবে। নির্বাচনকালীন পুলিশকে কোনো অবস্থাতেই বিতর্কিত না হওয়ার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখে, কোনো পক্ষাবলম্বন না করে পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভিজিলেন্স ও অবজারভেশন টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আরেকটি বিশেষ মতবিনিময় সভায় যোগদান করেন।

এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিম, জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!