1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরে অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

নাটোরে অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

নাটোরে অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার একটি নির্জন পুকুরপাড়ে এক তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই আশপাশের মানুষ সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা দ্রুত বিষয়টি নাটোর সদর থানায় জানান।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, কোনো সহিংস ঘটনার জেরে এই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ও সময় ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশ ইতোমধ্যেই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!