1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের

প্রতিনিধি

ভেনেজুয়েলার তেল নেওয়ার পথ সহজ করতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে— গতকাল শনিবার মধ্যরাতে যখন তাকে মার্কিন সেনারা ধরে নিয়ে আসে তখন এমন খবর চাউর হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, তেলে জন্য মাদুরোকে আটক করা হয়নি। তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানিয়েছেন তিনি। রোববার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম সিবিএসকে মার্কো রুবিও বলেন, “সেখানে যা হয়েছে তা হলো আমরা এক মাদক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। গত ১৫ বছর ধরে মাদুরো আমাদের নাগরিদের বিরুদ্ধে যেসব অপরাধ করেছেন সেগুলোর জন্য মার্কিন আদালতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”

তেল নেওয়ার পথ সহজ করতে এ কাজ করা হয়েছে এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, “তেলের বিষয়… ভেনেজুয়েলার তেল শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা সব তেলক্ষেত্র ধ্বংস করে দিয়েছে। যেগুলো তাদের জন্য প্রচুর অর্থ নিয়ে আসত। তারা এখন দেউলিয়া। তাদের তেল শিল্প পুনরায় জাগিয়ে তুলতে নতুন করে বিনিয়োগ করতে হবে, যা আসলে তাদের নেই। তাদের বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রয়োজন। এসব বেসরকারি প্রতিষ্ঠান শুধুমাত্র নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিনিয়োগ করবে।” অনেক পশ্চিমা কোম্পানি ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে চায়

অপর সংবাদমাধ্যম এবিসি নিউজেকে রুবিও জানিয়েছেন, কোনো তেল কোম্পানির সাথে তার সরাসরি কোনো কথা হয়নি। কিন্তু তিনি স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বলেছেন। যারা তেল কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করবে। তাদের ধারণা পশ্চিমা তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে অনেক আগ্রহী হবে।

তেল পরিশোধনের জন্য যুক্তরাষ্ট্র সেরা উল্লেখ করে রুবিও বলেন, “গালফ উপকূলে আমাদের তেল পরিশোধনাগারগুলো ভারী তেল পরিশোধনে সেরা। বিশ্বব্যাপী ভারী জ্বালানি তেলের অভাব রয়েছে। আমি মনে করি যদি সুযোগ দেওয়া হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে অনেক আগ্রহ দেখাবে।”

সূত্র: সিবিএস, এবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!