1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দগ্ধ বিএনপি নেতাকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

দগ্ধ বিএনপি নেতাকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ৪ লাখ টাকা তুলে দেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে এসে বেলালের সঙ্গে কথা বলেন।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। পরে তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শন যান। সেখানে তিনি সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেবেন।
হাসপাতালে বেলাল কেন্দ্রীয় নেতাদের দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে বিএনপি নেতা রিজভী ও এ্যানি ঘটনার বিষয়ে বেলালের কাছে জানতে চান। বেলাল ঘটনার বিস্তারিত তুলে ধরেন তাদের কাছে। এ সময় চিকিৎসার ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি।

এদিকে কে বা কারা বেলালের বসতঘরে আগুন লাগিয়েছে তা এখনো কেউ বলতে পারেনি। পুলিশ বলছে দুর্বৃত্তায়ন ও মব বা তালা মেরে আগুন লাগানোর প্রমাণ পায়নি পরিবার। ঘটনার দুইদিন পার হয়ে গেলেও মামলা হয়নি। ৯০ শতাংশ শরীর পুড়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে বেলালের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!