1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধি

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্বতন্ত্রতা রক্ষার দাবিতে সড়কে নেমেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার আশঙ্কা, বিভাগ বিলুপ্তির সম্ভাবনা এবং প্রতিষ্ঠানের নারীবান্ধব পরিচয় ক্ষুণ্ন হওয়ার উদ্বেগ থেকে সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে কলেজের ২ নম্বর গেটের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে আজিমপুর থেকে নীলক্ষেত অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইডেনকে নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা এবং কলেজকে একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করাসহ মোট ৫ দফা দাবি জানান তারা।

সেগুলো হচ্ছে–

১. ইডেনকে শুধু নারীদের জন্য সংরক্ষিত রাখা,

২. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা,

৩. বিশ্ববিদ্যালয়ের সময় দুপুর ১টা থেকে ৭টা নয়, বরং ২৪ ঘণ্টা বহাল রাখা,

৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা,

৫. এবং যোগ্যতা থাকা সত্ত্বেও ইডেনকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!