1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে চালু হলো ই-পারিবারিক আদালত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

চট্টগ্রামে চালু হলো ই-পারিবারিক আদালত

প্রতিনিধি

ঘরে বসেই পারিবারিক মামলার আবেদন, নথি জমা, তথ্য জানাসহ সাক্ষ্য দেওয়ার সুযোগ মিলছে চট্টগ্রামে। রোববার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে চালু হয়েছে ই-পারিবারিক আদালত। বিচারব্যবস্থাকে আধুনিক, সহজ ও দ্রুত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত চালু হওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং মামলার নিষ্পত্তির গতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই ই-পারিবারিক আদালতে পাঁচ ধরনের বিষয়ে বিচার কার্যক্রম পরিচালিত হবে– বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ এবং সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।

উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো ও প্রযুক্তিনির্ভর বিচারসেবা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ এ আদালত। তিনি বলেন, মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম– সবই অনলাইনে সম্পন্ন হবে। কাগজপত্র ব্যবহারের প্রয়োজন হবে না, নথি হারানোর ঝুঁকিও থাকবে না। খুদে বার্তার মাধ্যমেও মামলার সব তথ্য পাওয়া যাবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, এটি পুরোপুরি পেপারলেস আদালত। আধুনিক সফটওয়্যার ও সঠিক প্রযুক্তির ব্যবহারে মামলার কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধও দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

ই-পারিবারিক আদালতের ওয়েবসাইটের মাধ্যমে মামলা রেজিস্ট্রেশন, আইনজীবী নির্বাচন, নথি আপলোড, অনলাইন হাজিরা ও ওটিপি ভেরিফিকেশনসহ সব ডিজিটাল সুবিধা পাওয়া যাবে। ফলে দেশের যেকোনো স্থান থেকেই মামলা দায়ের ও পরিচালনা সম্ভব হবে বলে জানায় আদালত কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!