1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লিটনের ফিফটিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

লিটনের ফিফটিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রতিনিধি

শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৬ রান। ১৯তম ওভারে সাইফউদ্দিনের ব্যাটে ছক্কা-চারে ১৩ রান তুলে বাংলাদেশ। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৩ রানে। ২ বল হাতে রেখেই জয়ের সেই সমীকরণ মিলিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিকরা।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন টাকার। জবাবে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে ৫৭ রান করেছেন লিটন।বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ৭ রান করে রান আউটে ফিরতে হয় তানজিদ তামিমকে। তাতে ২৬ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি।

তামিম দ্রুত ফিরলেও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দারুণ ব্যাটিং করেছেন। ২৮ বলে ৪৩ রান এসেছে তার ব্যাট থেকে। তিনে নেমে ফিফটি পেয়েছেন লিটন দাস। এক প্রান্ত আগলে রেখে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন অধিনায়ক। ৩৪ বলে ফিফটি করেন তিনি। সবমিলিয়ে ৩৭ বলে ৫৭ এসেছে তার ব্যাট থেকে।মিডল অর্ডারে তাওহিদ হৃদয়-নুরুল হাসান সোহানরা দ্রুত ফিরলে কিছুটা হলেও জয় নিয়ে শঙ্কা জাগে। তবে শেষদিকে ৭ বলে অপরাজিত ৭ রানের ইনিংসে সেই শঙ্কা উড়িয়ে দেন সাইফউদ্দিন।

এর আগে পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে দুর্দান্ত শুরু পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করা শেখ মেহেদি প্রথম ওভারেই ৩ বাউন্ডারি হজম করেছেন। পরের ওভার করতে এসে আরেক স্পিনার নাসুম আহমেদও বেশ খরুচে ছিলেন। ২ বাউন্ডারিতে ১৪ রান খরচ করেন তিনি।আয়ারল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলাকালে হঠাৎ বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইট। প্রথমে দুটি ফ্লাডলাইট বন্ধ হলেও কিছুক্ষণের মধ্যেই চারটি ফ্লাডলাইটই বন্ধ হয়ে যায়। ফলে খেলা বন্ধ থাকে মিনিট দশেক।

এরপর আবারো খেলা শুরু হলেও ছন্দ ধরে রাখে আইরিশরা। দারুণ শুরু করা স্টার্লিংকে পঞ্চম ওভারে থামান তানজিম সাকিব। সাইফের হাতে ধরা পড়ার আগে ১৪ বলে ২৯ রান করেছেন এই ওপেনার।পল স্টার্লিং ফিরলেও পাওয়ার প্লেতে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দেয় সফরকারীরা। ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৭৫ রান তুলে তারা। টি–টোয়েন্টিতে পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর, বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।

বিপজ্জনক হয়ে ওঠা টিমকে ফেরান শেখ মেহেদি। ২৫ বলে ৩৮ রান করে এই ওপেনার ফিরলে সেটার প্রভাব পড়ে তাদের রানরেটে। এরপর হ্যারি টেক্টর ও বেন কার্টিজ দ্রুত ফিরলে আইরিশদের চেপে ধরে বাংলাদেশ।

শেষদিকে টাকার কিছুটা লড়াই করেছেন। তাতে ১৭০ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!