1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটক করল শিবির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটক করল শিবির

প্রতিনিধি

ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটক করল শিবির
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে ভোলা থেকে এলপিজি পদ্ধতিতে গ্যাস নেওয়ার সময় ইন্ট্রাকোর তিনটি গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটক করেছে ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে তারা এসব কাভার্ডভ্যান আটক করেন।

ছাত্রশিবির নেতাকর্মীরা জানান, গত শনিবার (২২ নভেম্বর) ভোলা শহরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সেই আল্টিমেটাম শেষ হওয়ার পর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারি বাজারে অবস্থিত ইন্ট্রাকো রিফুয়েলিং গ্যাস স্টেশন থেকে কাভার্ডভ্যানগুলোতে গ্যাস ভরে ইলিশা ফেরিঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে নেওয়ার সময় তারা গাড়িগুলো আটক করেন।

এ বিষয়ে রাত সাড়ে ১১টার দিকে ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবি পূরণে আমরা সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। সময়সীমা পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই দাবি আদায়ের লক্ষ্যে ভোলা থেকে গ্যাস নেওয়ার সময় ইন্ট্রাকোর গ্যাসভর্তি তিনটি গাড়ি আমরা আটক করেছি। ভোলা থেকে আর গ্যাস নিতে দেব না, এ বিষয়ে কোনো আপস হবে না। এটাই আমাদের শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সাধারণ সম্পাদক হাছনাইন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব ইসলাম বলেন, বিষয়টি কেউ তাদেরকে জানায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!