1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশের বল প্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। একইসঙ্গে সংগঠনটি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়ে বলেছে, প্রাথমিক শিক্ষকদের দাবি মানা না হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে কখনোই বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হবে না।

শনিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে সই করেছেন সংগঠনের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল রায়হান। বিবৃতিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ অন্যান্য যৌক্তিক দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিআর সেল ও রাবার বুলেটে অনেক হতাহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ থেকে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ঘটনাকে ‘বিনা উস্কানিতে পরিচালিত ন্যক্কারজনক হামলা’ হিসেবে আখ্যা দিয়ে দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বুনিয়াদি শিক্ষার ভীত মজবুত না হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে কখনোই টেকসই ও মানসম্মত করা যাবে না। প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়া উন্নত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন অসম্ভব।

এমন অবস্থায় রাষ্ট্র সংস্কার আন্দোলন শিক্ষকদের ন্যায্য আন্দোলনে ভবিষ্যতে সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!