1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ছয় ইটভাটার কার্যক্রম বন্ধ, একটিকে ৬ লাখ টাকা জরিমানা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

আশুলিয়ায় ছয় ইটভাটার কার্যক্রম বন্ধ, একটিকে ৬ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছয়টি ইটভাটার চিমনি ভেঙে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং একটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৫ নভেম্বর) রাতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে তিনি আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় মেসার্স এসআরএম ব্রিকস নামের একটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় ওই ইটভাটার ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মেসার্স ওরিন ব্রিকস, মেসার্স ব্রিকস লিমিটেড, মেসার্স নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও মেসার্স আরইএস ব্রিকস নামের ইটভাটাগুলোর চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আশুলিয়ার ছয়টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসব ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এক ইটভাটার ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড ও আরেক ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!