1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উত্তরায় বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

উত্তরায় বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক সূত্রে জানা যায়, আরমান উত্তরা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক। ‎শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের আদম আলী মার্কেটের পাশে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে মরদেহ উদ্ধার নিয়ে রহস্য দেখা দিয়েছে। মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় খাটের উপর হাঁটু গেড়ে আছে। এমন দৃশ্যে স্থানীয় স্বজনরা হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়। ‎প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় আরমানের হাঁটু বিছানার সঙ্গে লাগানো ছিল এবং তার পায়ের পাতায় আঘাতের চিহ্ন ছিল। আঘাতের ফলে তার পায়ের পাতা নীল হয়ে আছে।
‎‎এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্যকিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

‎তিনি আরও জানান, আরমান তার বাবা-মার সঙ্গে ৮ নম্বর রেলগেট এলাকায় থাকতেন। ঘটনাটি ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!