1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার : রাশেদ খান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার : রাশেদ খান

প্রতিনিধি

সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার : রাশেদ খান
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আনুষ্ঠানিকভাবে সে উপদেষ্টাদের নাম গণমাধ্যমকে জানায়নি দলটি।
তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন, ওই উপদেষ্টারা না থাকলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ঘণ্টাও ক্ষমতায় টিকবে না।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘এনসিপির পক্ষ থেকে যে ৫ জন উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি বায়াসড বলা হয়েছে, এই উপদেষ্টারা সরকারে না থাকলে ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার ১ ঘন্টার জন্যও ক্ষমতায় টিকতে পারবে না।
‘ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন সরকার টিকেই আছে উনাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের উপর। পুরো উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি যোগ্যতার বিচার করা হয়, তবে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি।’
এই উপদেষ্টারা এনসিপির ‘আজ্ঞাবহ’ না হওয়ায় দলটি এখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সদস্যের লিয়াজোঁ কমিটি পরামর্শে এই ৫ জন উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের সিলেকশন করা হয়। হয়তো এই ৫ উপদেষ্টাকে এনসিপির আজ্ঞাবহ বানাতে না পেরে ট্যাগিং করা হচ্ছে।’
উপদেষ্টাদের ‘ট্যাগিং’ বন্ধের বার্তা দিয়ে রাশেদ খান লেখেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিভিন্ন দলের হিসেবে ট্যাগিং করা, দেশে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে। আমরা উপদেষ্টাদের সমালোচনা করতে পারি যাতে তারা ভুলগুলো শুধরে নেয়, কিন্তু নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা ও ভারত যে চক্রান্ত করছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদবিরোধী শক্তির কেউ রক্ষা পাবে না।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!