ইপেপার / প্রিন্ট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে একটি নোহা গাড়ি থেকে ১৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রবিবার সকাল ৭ টায় গাড়িটি ইসলামপুর গ্রামের রাস্তায় দাঁড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। তারা সাথে সাথে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ ও ডিউটি অফিসার কে বিষয়টি অবগত করেন। ওসি রতন শেখ থানার পুলিশ সদস্যদের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় লোকদের ভাষ্যমতে রাস্থায় রাখা গাড়িটি সার্চ করেন। পরে দেখতে পান গাড়িটিতে বিপুল পরিমাণ মাদক রয়েছে৷ কার্টুন ভর্তি বস্তা বাধা অবস্থায় পাওয়া যায় মদ গুলো। গাড়িটি ওসি রতন শেখ স্থানীয়দের সাক্ষী সাথে নিয়ে থানা হেফাজতে নেন৷ গাড়িটি কালো রঙের এক্সনোহা। যার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-চ ১১-৫১৬৭। গাড়িটি ভর্তি বিভিন্ন ধরনের ভারতীয় মদ ছিল। প্রায় ২ ঘন্টার গণনা শেষে ৯ পদের ১৮৩০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। তবে কোনো আসামি আটক হয়নি এখনো।
এর মাস খানেক আগেও ওসি রতন শেখের নেতৃত্বে একবাড়ি থেকে ৯৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে কোম্পানীগঞ্জ থানার ইতিহাসে মদের সর্বোচ্চ চালান আটক ১৮৩০ বোতল। সিমান্তবর্তী এলাকা হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা মাদকের আনাগোনা বেশি। আবার এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় মাদক প্রাচারের সময় ও বেশি মাদক আটক হয়।
আটককৃত মাদক(মদের)বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ-রতন শেখ জানান, আমরা সকালে সংবাদ পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই।
পৌঁছে শুধু গাড়িটি পাই। সার্চ করে দেখতে পাই গাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মদ রয়েছে৷ সচ্চতার জন্য স্থানীয় ২ জন যুবক কে সাথে নিয়ে আসি গণনা দেখার জন্য ও সাক্ষী রাখার জন্য।
এ ছাড়া সংবাদকর্মীদের অবহিত করেন,ঘটনাস্থলে আসার পর থেকে তো আপনারা গণনার সাথেই ছিলেন। আমি আগে ও বলছি, আমি যতদিন এই থানায় আছি ততদিন মাদক নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টা করতেছি।
আপনারা আমাকে সহযোগিতা করলে আমি মাদক নির্মূল করতে পারবো ইনশাআল্লাহ।