1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি

সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। পার্লামেন্টের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।

গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম জি সেভেন জিরো জিরো জেট বিমান কেনার অনুমতি দিয়েছেন ক্রিস্টি। সেই বিমান ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং এই দু’টি বিমানের মূল্য হিসেবে পরিশোধ করা হয়েছে মোট ১৭ কোটি ২০ লাখ ডলার। এর পুরোটাই সরকারি অর্থ।

নিউইয়র্ক টাইমসে এ খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাক শুমার সোমবার এক ভিডিওবার্তায় এ ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

ভিডিওবার্তায় শুমার বলেন, “সরকারি জবাবদিহিতা দপ্তরের (গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস- জিএও)- মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমরা জানতে চাই, জনগণের করের টাকায় এই বিলাসবহুল জেট বিমান কেনার পেছনে কোন ঘোড়ার ডিমের যুক্তি কাজ করেছে।”

এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই বিমান দু’টি কেনার ব্যাখ্যা চেয়েছিলেন শুমার। কর্মকর্তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কেনা হয়েছে বিমান দু’টি। তবে শুমার এ ব্যাখ্যা গ্রহণ করেননি।

সোমবারের ভিডিওবার্তায় শুমার বলেন, “আমি পরিষ্কারভাবে বলছি- এমন একটি সময় আমরা পার করছি, যখন মার্কিনিদের খাবার ও গৃহস্থালি সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুণতে হচ্ছে, গাড়ির কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে, বিদ্যুতের বিল বাড়ছে তো বাড়ছেই…আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ভাবছেন, এই মুহূর্তে জনগণের করের অর্থে নিজের ব্যবহারের জন্য বিলাসবহুল জেট কেনা সবচেয়ে জরুরি।”

কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টারি উপকমিটি অবশ্য ইতোমধ্যে এ ইস্যুতে সক্রিয় হয়েছে। এই বিমান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েকে চিঠি দিয়েছে এ দুই কমিটি।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!