1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুইডেনে রাতের আঁধারে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো মসজিদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

সুইডেনে রাতের আঁধারে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনে একটি মসজিদ আগুনে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে রাতের আঁধারে ওই মসজিদটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে। যদিও অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বরছে, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সুইডিশ হেরাল্ডের খবরে বলা হয়েছে, ভবনটি আগে একটি গির্জা ছিল, পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয়।

উদ্ধারকর্মী দলের মাইকেল হেসেলগার্ড বলেন, “আমরা এখনও জানি না আগুন কীভাবে শুরু হয়েছে, তবে ভবনটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছিল।” যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, “ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর কোনো কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে না।”

আগুন নেভাতে উদ্ধারকর্মীরা পুরো রাত কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, “ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় রাখা হয়েছে, কারণ কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!