1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি

সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

শর্মা লিখেছেন, পৃথক দুই ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি। এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে।

রোববার আসাম পুলিশ ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পরে তাদের ফেরত পাঠানো হয়। এই বাংলাদেশিদের মধ্যে ৩০ জন শ্রীভূমিতে এবং বাকি ছয়জন দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ছিল।

সোমবার এই বিষয়ে শর্মা এক্সে বলেন, শ্রীভূমি ও দক্ষিণ সালমারা থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে। যেখানে তাদের থাকা উচিত, তাদের অবশ্যই সেখানে ফেরত পাঠানো হবে।

রাজ্য পুলিশের কর্মকর্তারা বলেছেন, রোববার সকালের দিকে শ্রীভূমিতে নারী-শিশুসহ অবৈধ অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগে তাদের সীমান্তের কাছাকাছি দেখা যায়। ওই বাংলাদেশিরা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি এবং নিয়ম অনুযায়ী রোববার রাতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া দক্ষিণ সালমারা মানকাচারে রোববার রাতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল। তিনি বলেন, ‘‘তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে করে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে আমাদের জেলায় পৌঁছে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ সদস্যরা ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!