1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ভারতের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক:

ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে নয়াদিল্লির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নতুন হুমকির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব আরও প্রকট হলো।

গতকাল সোমবার (৪ জুলাই) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া যখন ইউক্রেনের মানুষকে হত্যা করছে তখন দেশটি থেকে তেল কিনে সেগুলো আরও দামে বিক্রি করছে ভারত। এ কারণে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ভারত শুধুমাত্র রাশিয়া থেকে বিপুল তেল কেনেই না, এরপর তারা বেশিরভাগ তেল মুক্তবাজারে বিপুল লাভের জন্য বিক্রি করে। রাশিয়ার যুদ্ধমেশিনে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছেন সেটি ভারত বিবেচনায় নেয় না। এ কারণে যুক্তরাষ্ট্রে ভারত যে শুল্ক দেয় সেটি আমি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।”

তবে কবে থেকে ভারতের ওপর শুল্ক আরো বাড়াবেন সেটি উল্লেখ করেননি ট্রাম্প। গত বছর ভারত যুক্তরাষ্ট্রে ৮৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল।

গত সপ্তাহে ট্রাম্প জানান ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি থাকায় তিনি নয়াদিল্লির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এছাড়া রাশিয়ার জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনলে জরিমানা করা হবে বলেও হুমকি দেন তিনি।

এদিকে ট্রাম্পের হুমকির পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তাদের এ লক্ষ্য করা অযৌক্তিক। তিনি অন্য বড় অর্থনীতির দেশের মতো ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!