1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বৈরাচারের দোসররা আমাদের আশপাশে আছে : ডা. জাহিদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

স্বৈরাচারের দোসররা আমাদের আশপাশে আছে : ডা. জাহিদ

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশপাশে আছে। আমাদের শহরে আছে, গ্রাম-গঞ্জে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারে। বাঁচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা, বিভিন্ন ধরনের কর্ম কৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই।

বোববার (২২ মার্চ) দুপুরে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, আজকে অনেকে অনেক ধরনের কথা বলে। সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই। পালিয়ে যাওয়া স্বৈরাচার শত গুম, হত্যা, লাখ লাখ মামলা ও আসামি করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি।

মৌলভীবাজার সদর উপজেলার এম সাইফুর রহমান স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান মুজিব।

এদিকে এক তরফা সম্মেলন ও কাউন্সিল বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হামিদিয়া পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলালের সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুর রহমান জুনেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান খালিছুর রহমান, হুমায়ূন কবির, সাহাব উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান এনামুল হক রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!