1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের তারিখের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে : আমির খসরু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

নির্বাচনের তারিখের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে : আমির খসরু

প্রতিনিধি

রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐকমত্য আছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোথাও দ্বিমত আছে আমরা মনে করি না। তবে, নির্বাচনের তারিখের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর জাতি অত্যন্ত আনন্দিত বলে উল্লেখ করে আমির খসরু বলেন, সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এ জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর নির্বাচনের দিনক্ষণ যেটা, সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে। সেটা তো আর সরকারের বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) থেকে আসবে এবং সেটার জন্য অপেক্ষা করব। নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। তার জন্য একটু আমাদেরও ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না। একটু একটু সহনশীল হতে হবে। একেবারে আস্থাহীন হয়ে যাই, অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা। এটা জাতির জন্য এটা কাম্য না।

তিনি আরও বলেন, আমরা সঠিক পথে যাব, জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে। আমরা সেটা সমাধান করতে পারব। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, অতটুকু আস্থা আমাদের সবার রাখতে হবে।

সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে কোনো বার্তা দেওয়া যায় কিনা এমন প্রশ্নের উত্তরে আমির খসরু বলেন, নিশ্চয়ই। এটা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কথা হবে। এ ব্যাপার খুবই স্বাভাবিক। এটা তো রুটিনের ব্যাপার তাই না। সুতরাং আমরা সবাই একটু ধৈর্য ধরে সময় দেই। এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতের সামনে চলার পথ বিঘ্নিত করা ঠিক হবে না। সবকিছু সমাধান আগামী দিনে হবে এবং সময়মতো দেশে নির্বাচন হবে।

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে চলমান অস্থিরতা প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, আইনগতভাবে কোর্টের রায় হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আসছে। সুতরাং সবাই অপেক্ষায় আছে। দেখি সরকার কি সিদ্ধান্ত দেয়। নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আমরা সবাই বিশ্বাস করি। সুতরাং আমরা একটু ধৈর্য ধরি।

আগামী দিনে বিএনপি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন আনতে চায় বলে উল্লেখ করে আমির খসরু বলেন, জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!