1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভিপি নুরকে অবরুদ্ধ করায় বাউফলে গণঅধিকার পরিষদের প্রতিবাদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

ভিপি নুরকে অবরুদ্ধ করায় বাউফলে গণঅধিকার পরিষদের প্রতিবাদ

প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার ঘটনায় বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালীর বাউফল থানার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব শাকিল আহম্মেদ, ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি নাইম হোসাইন প্রমুখ।

জানা যায়, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণসভা শেষে ফেরার পথে ভিপি নুর হামলার শিকার হন। পথরোধ করে তার ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ৮-১০টি মোটরসাইকেল। প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভোররাত ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় নিয়ে যায়।

এ সময় বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, আমরা সংঘাত চাই না, শান্তি চাই। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা সংঘাতপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী না। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ভেবেছিলাম, আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পাবো। কিন্তু আমরা এখনো প্রতিটি পদে পদে বঞ্চিত ও নির্যাতিত।

তিনি আরও বলেন, এক স্বৈরাচারের পতনের পর অন্য স্বৈরাচাররা মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা যার যার অবস্থান থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবো, যাতে সবাই সমান স্বাধীনতা ভোগ করতে পারে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাউফল থানার সামনে থেকে শুরু হয়ে থানা ব্রিজ ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!