1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় বিএনপি’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

মান্দায় বিএনপি’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধি

মান্দায় বিএনপি’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নওগাঁর মান্দায় বিএনপি ও অঙ্গ  সহযোগি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী  বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যান মোড়ে ৬ নং মৈনম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন প্রজাপতির (ফলজ,বনজ ও ঔষুধি) প্রায় ১ হাজার গাছ বিতরণ করা হয়।

এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে এ নাজমুল হক নাজু, সদস্য  ও সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন খান, সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র  সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) মলয় কুমার ঘোষ,যুগ্ম আহবায়ক শাহিনূর ইসলাম শাহীন,উপজেলা ছাত্রদলের  আহবায়ক কমিটির সদস্য এমরান নাজির,মৈনম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  নাসির

উদ্দীন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,ভালাইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,৩ নং ওয়ার্ড বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক ওয়ালটন বাবু,বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম এবং আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
এসময় বক্তারা বলেন,দেশীয় প্রজাতির যেসমস্ত গাছ বিলুপ্তির পথে সে সমস্ত গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন করা হয়। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!