1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড. ইউনূসকে মায়ের সালাম পৌঁছে দিলেন তারেক রহমান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

ড. ইউনূসকে মায়ের সালাম পৌঁছে দিলেন তারেক রহমান

প্রতিনিধি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত বৈঠকের আগে তারেক রহমান প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান।

তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে স্বাগত জানান। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের রুম পর্যন্ত তারেক রহমানকে এগিয়ে দেওয়া হয়।

এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে করমর্দন করেন। সেই মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন, ‘খুব ভালো লাগছে।’ তারেক রহমানও বলেন, ‘আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন?’

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘চলছে, টাইনা টুইনা চলতে হয়।’

এ সময় তারেক রহমান বলেন, ‘আম্মা (বেগম খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!