1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশকে কোয়ালিটি দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

বাংলাদেশকে কোয়ালিটি দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক

প্রতিনিধি

বাংলাদেশকে কোয়ালিটি দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক
পিএসএল শেষ করে বিশ্রামের সুযোগ পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। আজ বুধবার থেকে মাঠে নামবেন বাংলাদেশেে বিপক্ষে, খেলবে তিন টি-টোয়েন্টি। তার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বাংলাদেশ দলকে নিয়ে বেশ সমীহই করলেন পুরো সংবাদ সম্মেলনে।

টাইগার পেস বোলিং নিয়ে সালমান বলেন, ‘একজনের নাম বলা কঠিন। বর্তমানে তাদের (বাংলাদেশের) পেস বোলিং নিয়ে বললে, যারা বাংলাদেশের হয়ে খেলছে তারা দারুণ পেস বোলিং করে। আগে হয়ত ১ জন ছিল, এখন ৩-৪ জন ভালো ফাস্ট বোলার আছে তাদের। ফলে আমরা একজনকে টার্গেট করতে চাই না। আমরা সবাইকে নিয়েই ভাবছি।

এরপরেই তিনি যোগ করেন, ‘ব্যাটারদের মধ্যে লিটন দাস, দারুণ একজন ব্যাটার। দলের অধিনায়কও তিনি। অধিনায়ক হিসেবে তিনি নিশ্চয়ই চাইবেন অনেক রান করে দিতে। অধিনায়ক রান না পেলে দল চাপে পড়ে যাবে।’

সালমান আরও বলেন, ‘আমার মনে হয় তারা দারুণ কোয়ালিটি দল। একজনের নাম নেওয়া কঠিন। দুই ডিপার্টমেন্টেই তাদের ভালো প্লেয়ার রয়েছে। তাদের দারুণ বোলার রয়েছে যারা ম্যাচ জেতাতে পারে। ব্যাটিংয়েও তারা ভালো ব্যাটিং দল। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। কিছু নাম নেওয়া কঠিন। তারা কোয়ালিটি সাইড আমরা জানি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। হারতে হয়েছে আরব আমিরাতের মতো খর্বশক্তির দেশের বিপক্ষেও। তবু সিরিজের আগে পাকিস্তানের অধিনায়ক বেশ সংযত ভাষাই অবলম্বন করেছেন, ‘দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের চিন্তা হচ্ছে আমরা যেরকম ক্রিকেটটা খেলতে চাই সেরকমটা খেলতে পারছি কিনা। এই সিরিজে আরও ভালো করতে পারছি কিনা। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই সহজ নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!