1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবার আতিফ আসলাম ও ফাওয়াদ খানের ওপর বড় সিদ্ধান্ত নিল ভারত - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

এবার আতিফ আসলাম ও ফাওয়াদ খানের ওপর বড় সিদ্ধান্ত নিল ভারত

বিনোদন ডেস্ক :

কাশ্মিরের পেহেলগামে হামলার ইস্যুতে ভারতের চোখের বিষ পাকিস্তানি তারকারা। সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় সেই তালিকায় নাম জুড়লো আরও দুই পাক তারকার। পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে দ্বন্দ্ব; আর এ নিয়ে রোষানলের শিকার পাকিস্তানি তারকারা।

কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানকেই দায়ী করছে ভারত এবং প্রতিবেশী দেশের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।

পেহেলগাম কাণ্ডে নিন্দা জানিয়ে মুখ খুলেছিলেন তারাও। কিন্তু দুই দেশের চাপানউতরের প্রভাব পড়েছে তাদের সামাজিক মাধ্যমে। যার জেরে মাহিরা ও হানিয়ার ভারতীয় অনুরাগীরা মুষড়ে পড়েন। এবার ভারতে নিষিদ্ধ হলেন ফাওয়াদ খান ও আতিফ আসলাম। এই দুই তারকারও ভারতে রয়েছেন অসংখ্য অনুরাগী। এই দুই তারকার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টও ভারতে বাতিল করে দেওয়া হল।

উল্লেখ্য, পেহেলগামের এর নিন্দা করেছিলেন ফাওয়াদ খানও। তবে এই কাণ্ডের পর থেকে তার আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ছবিতে ফাওয়াদের বিপরীতে বাণী কাপুর অভিনয় করার জেরে তার দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। অবশেষে সেই ফাওয়াদ খানের ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। অন্যদিকে আতিফের গানের মূর্ছনায় ভাসেন ভারতের অনুরাগীরাও। তাই পাক গায়কের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মনখারাপ তাদেরও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!