1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজনৈতিক দলগুলোর আলোচনায় নতুন প্রস্তাব এসেছে : আলী রীয়াজ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

রাজনৈতিক দলগুলোর আলোচনায় নতুন প্রস্তাব এসেছে : আলী রীয়াজ

প্রতিনিধি

সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, আলোচনায় নতুন প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। কারণ এগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে কমিশনগুলোর কাছ থেকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকের শুরুতে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। গত রোববারের মূলতবি হওয়া বৈঠক আজ বেলা ১১টা থেকে আবারও শুরু হয়।

আলী রিয়াজ বলেন, আমরা আমাদের মতামতগুলো ৩৯টি দলের কাছে দিয়েছিলাম। তারমধ্যে ৩৫টি দলের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসেছে। বাকি দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আমরা আশা করছি, বিএনপির সঙ্গে আলোচনার তৃতীয় দিনে প্রাথমকি পর্যায়ের আলোচনা সমাপ্ত করতে পারব।

তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তা প্রতিদিনিই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হচ্ছে। প্রতিটি বিষয়ে তিনি দিকনির্দেশনা দিচ্ছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন- কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!