1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না ঋষি কাপুর - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না ঋষি কাপুর

বিনোদন ডেস্ক :

কাপুর পরিবার বলিউডের প্রথম পরিবার হিসেবেই পরিচিত। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক নায়ক, পরিচালক থেকে একধিক হিট সিনেমা উঠে এসেছে যাদের হাত ধরে।

পৃথবীরাজ কাপুর থেকে হালের করিনা কাপুর, বছরের পর বছর রাজ করেছে বলিউড। এই পরিবারে প্রায় সকলেই তারকা। যে কারণে কাপুর পরিবারকে ঘিরে দর্শকদের কৌতুহলের পরিমাণও অপরিসীম।

অভিনেতা ঋষি কাপুর ছিলেন কাপুর পরিবারের সেই নায়ক, যে তার অভিনয় দক্ষতা থেকে ব্যক্তিগত জীবনের জন্য সবসময় খবরের শিরোনামে থাকতেন।
ঋষি তার লেখা বইতে পরিবার সম্পর্কে বহু বিতর্কিত বিষয় ভক্তদের সামনে এনেছিলেন। ক্যান্সার এর মত মারণ অসুখ ঋষি কাপুরকে কেড়ে নিয়েছিল। তার আগেই একটি বই লিখেছিলেন তিনি।

বেবাক অভিনেতা ঋষি কাপুর বহু বছর আগে অনুপম খের-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি তার বাবা রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না!
কারন হিসেবে বলেছিলেন, তিনি খুব ছোট বয়স থেকে সিনেমায় অভিনয় করেছেন। প্রায় দু বছর বয়েসে রাজ কাপুর ও নার্গিস অভিনীত ছবি ‘শ্রী চারশো বিশ’ ছবিতে একটি বহুল প্রচলিত গানের দৃশ্যে অভিনয় করেন। এরপর ‘মেরা নাম জোকার ‘ ছবিতে কাজ করেন।

ছোট থেকে সিনেমার সেটে দেখতেন তার বাবা রাজ কাপুরকে সকলেই ‘সাহবে’ বলে সম্বোধন করেন। তাই তিনিও ‘সাহেব’ বলেই ডাকতেন। ‘ববি’ ছবির সেটে ডিম্পল রাজ কাপুরকে ডাকতেন ‘পাপা’ বলে , তাই তিনি রাজ সাহেব বলতেন।

অনুপম খের-কে দেওয়া এই সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেন, ‘শ্যুটিং সেটে প্রায় সকলে বাবাকে রাজ সাহেব বলতেন। আমার বন্ধুরা অনেকে বাবাকে অ্যাসিস্ট করতেন তারাও বাবাকে সাহেব বলেই ডাকতেন, তাই আমিও সাহেব বলে সম্বোধন করতাম। বাবাকে খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি, তবুও যখনই কথা বলি রাজ সাহেব বলেই সম্বোধন করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!