নওগাঁর মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে মন্ডলের বড় ভাই মনসুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
মনসুর রহমান মন্ডল উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোটবেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দীন মন্ডলের ছেলে । গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে প্রসাদপুর মেডিকেল মোড় সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী,শুভানুধ্যায়ী, নিকটতম আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জোহর কয়াপাড়া কামাড়কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক,জেলা বিএনপি’র সাবেক সভাপতি,নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি,নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু,সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, মোজ্জামেল হক মকুল, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম,নওফেল আলী মন্ডল, অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,
যুগ্ম আহবায়ক ডি.এম আব্দুল মালেক,এ্যাড.মিজানুর রহমান,সিদ্দিক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদল, জেলা কৃষকদলের সদস্য শাহিদ্দুজ্জামান সোহান, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক সুলতান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,মান্দা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম সরোয়ার স্বপন, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং গনেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।