1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ওরা প্রশ্ন করে- আমি কেমন মুসলিম, কয়টা রোজা রাখি’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

‘ওরা প্রশ্ন করে- আমি কেমন মুসলিম, কয়টা রোজা রাখি’

বিনোদন ডেস্ক :

১০ বছর সুখে সংসার করছেন সোহা আলি খান ও কুণাল খেমু। কন্যাসন্তানের অভিভাবক তারা। কিন্তু একসময় এই সম্পর্ক তৈরি করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিল।

ভিন্‌ধর্মে বিয়ের জন্য কটাক্ষ ধেয়ে আসে সোহা এবং কুণালের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
দীপাবলি ও হোলি উদ্‌যাপনে কুণালের সঙ্গে যোগ দেন সোহা। সেই সব ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি। যা নিয়ে কটাক্ষের শিকার হতে হয় নায়িকাকে।

মুসলিম হিসেবে তিনি কতটা ভালো এবং রমজানের সময় রোজা রাখেন কি না, এসব প্রশ্ন ধেয়ে আসে তার দিকে।

তবে এসব মন্তব্য কোনও প্রভাব ফেলে না সোহার উপরে। অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, “আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। কিছু যায়-আসে না। কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। কিছু পোস্ট করলেই লোকজন আমার ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দেন। তার কারণ, আমি একজন হিন্দুকে বিয়ে করেছি। আমার মায়েরও হিন্দু পদবি। তিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছিলেন।”

ধর্ম নিয়ে কটাক্ষের বিষয়ে অভিনেত্রী বলেন, “দীপাবলিতে আমি কিছু পোস্ট করলেই ওরা প্রশ্ন করেন, ‘আপনি কেমন মুসলিম? রমজানে কয়াটা রোজা রাখেন?’ তবে এসবে আমার কিছু যায়-আসে না। তবে আমি সবই লক্ষ করি।”

২০০৯ সালে ‘ঢুন্ডতে রেহ যাওগে’ ছবিতে অভিনয় করার সময় থেকে প্রেম শুরু সোহা ও কুণালের। ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি। সম্পর্কে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বোন হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!