1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের পর আমেরিকাতেও চমক দেখাল শাকিবের বরবাদ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

দেশের পর আমেরিকাতেও চমক দেখাল শাকিবের বরবাদ

বিনোদন ডেস্ক :

সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’ দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পড়াটা ছিল দেখার মতোই। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই হাউজফুল। শো বাড়িয়েও লাভ হয়নি, মেলেনি টিকিট!

এ তো দেশের প্রেক্ষাগৃহের গল্প! বিদেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ছবি এমনই কিছু ঘটাতে যাচ্ছে তা বলাই যায়। শোনা যাচ্ছে, আমেরিকায় ‘বরবাদ’-এর টিকিট মিলছে না; বিক্রি শুরুর একদিনের মধ্যেই দেশটির দুই শহরের টিকিট শেষ।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে ‘বরবাদ’-এর পরিবেশনা করতে যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে তাদের হাত ধরেই মুক্তি পাচ্ছে ছবিটি। এসকে ফিল্মস জানিয়েছে, আমেরিকায় বেশ ভালো সাড়া পাচ্ছে ‘বরবাদ’।

এসকে ফিল্মস ইউএসএ’র কর্মকর্তা বদরুদ্দোজা সাগর বলেন, ‘বরবাদ-এর টিকিট ঘোষণার দিনেই সোল্ড আউট হয়ে গেছে। নর্থ আমেরিকার কানেকটিকাট ও বোস্টনে প্রথম দিনেই বরবাদ-এর টিকিট শেষ। মিশিগানেও প্রায় সব টিকিট সোল্ড আউট।’

আগামী ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত প্রেক্ষাগৃহগুলোতে ‘বরবাদ’ প্রদর্শিত হবে। ১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টো—এই তিন শহরে সিনেমাটি চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!