1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নববর্ষ নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নববর্ষ নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট

প্রতিনিধি

প্রবাদ বাক্য ভাগ করলে নাকি আনন্দ বাড়ে। তাই হয়তো জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকেও এমন সাজিয়ে গুছিয়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নববর্ষের দিনটা ঘিরে আর পাঁচজনে মতো তার জীবনেও রয়েছে কিছু সুখস্মৃতি। যা হৃদয়ে লালন করেন তিনি।

নববর্ষের সকালে সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তার সঙ্গে রয়েছে তার পরিবারের কাছের মানুষেরা। নতুন শাড়ির গন্ধে সেই ছোটবেলার দিনগুলো এক ঝলকে মনে ভেসে এল। বাবা-মা দু’জনের কেউই আর আজ পৃথিবীতে নেই। তবু বিশেষ দিনগুলোয় বারবার মনে পড়ে তাদের কথা।

স্বস্তিকার কথায়, ‘ছোটবেলায় মা দেশপ্রিয় পার্কের দোকান থেকে এমব্রয়ডারি করা টেপ ফ্রক, ইমিটেশনের দুল, চুড়ি, চুলের ক্লিপ এই সব কিনে দিত। মধ্যবিত্ত পরিবারের এই ছোট ছোট সুখেই সুখী মানুষ আমরা। তাই সেই ঐতিহ্যকে আপন করে আমি আর দিদি আজ নতুন শাড়ি পরেছি।’

পয়লা বৈশাখের আরও একটি বিষয় অনেকের সঙ্গেই মিলে যাবে স্বস্তিকার। তার বাবা এই দিনটিকে বলতেন একলা বৈশাখ। অভিনেত্রীর ভাষ্য, ‘বাবা একলা বৈশাখ বললেও, আপনাদের সঙ্গে নিয়ে বৈশাখ তো আর একলা নয়। আমি, দিদি, শিব-সাবিত্রী এবং আপনাদের সবাইকে জানাই নতুন বাংলা বছর ১৪৩২-এর অনেক শুভেচ্ছা। শুভ হোক, আলো হোক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!