1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘চারদিকে তো ভালো ছেলে দেখতেই পাচ্ছি না’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

‘চারদিকে তো ভালো ছেলে দেখতেই পাচ্ছি না’

বিনোদন ডেস্ক :

পরনে লালপেড়ে সাদা শাড়ির সঙ্গে স্প্যাগেটি হাতার ব্লাউজ। কপালে সিঁদুরের টিপ, খোলা চুল, চোখে রোদচশমা। এই রূপেই ধরা দিয়েছেন ওপার বাংলার উষসী চক্রবর্তীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে এমটা দেখা যায়।

ভিডিও পোস্ট করে সঙ্গে জুড়ে দিয়েছেন গান— ‘বৈশাখের বিকেল বেলায়, তোমায় নিয়ে বকুলতলায়’। নববর্ষ উপলক্ষে এমন সাজ অভিনেত্রীর। কিন্তু এমন সেজে কার সঙ্গে বকুলতলায় যাবেন উষসী?

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি কার সঙ্গে যাব! এমন ছেলে কোথায়, যার রসবোধ ভালো অথবা ফিটনেস নিয়ে সচেতন। চারিদিকে তো কোনও ভালো ছেলেই দেখতে পাচ্ছি না।’

উষসীর স্পষ্ট স্বীকারোক্তি, তার সঙ্গে বকুলতলায় যাবেন, এমন কোনও লোকই নেই। অভিনেত্রীর কথায়, ‘বকুলতলায় যাওয়ার লোক নেই। বরং ন্যাড়া মাথায় বেলতলায় গিয়ে ভুক্তভোগী হওয়ার লোক চারপাশে বেশি। বেলতলায় বার বার যাওয়ার মতো লোক বহু রয়েছে। কিন্তু বকুলতলায় গিয়ে প্রেম করব, এমন লোক কোথায়।’

নববর্ষের এই সাজে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতা বজায় রেখেছেন উষসী। আবার শাড়ি পরে ঘোড়ায় চড়তেও দেখা গিয়েছে তাকে, যা আজকাল সচরাচর দেখা যায় না। তার কথায়, ‘শাড়ি পরতে ন্যূনতম ফিটনেসের প্রয়োজন হয়, সেটা আমার রয়েছে। আমি নিয়মিত শরীরচর্চা ও যোগ করি।’

তিনি আরও বলেন, ‘তাই আমার সুবিধা হয়েছে। না হলে, শাড়ি পরে ঘোড়ায় চড়া সত্যিই সহজ বিষয় নয়। আগে হয়তো রানিরা ঘোড়ায় চড়তেন শাড়ি পরে। তারা ধুতির মতো করে শাড়ি পরতেন। অথবা তাঁরাও শারীরিক দিক থেকে যথেষ্ট সবল ছিলেন।’

এই নববর্ষে কলেজ স্ট্রিটের জনপ্রিয় শরবতের দোকান ‘প্যারামাউন্ট’-এ যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। এই একটা দিন ডায়েট ভুলে মিষ্টিও খাবেন তিনি। তারপরে আসন্ন ছবি ‘অঙ্ক কি কঠিন’-এর প্রচারে যাবেন বলে জানান উষসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!