1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনার জয়ে রাফিনিয়াকে ইঙ্গিত করে যা বললেন মেসি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

আর্জেন্টিনার জয়ে রাফিনিয়াকে ইঙ্গিত করে যা বললেন মেসি

প্রতিনিধি

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইটা ঠিক জমল না। অবশ্য সেলেসাওদের ওপর এমন দাপট তারা গত কয়েক বছর ধরেই দেখাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ (বুধবার) ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবিলেস্তেরা। লাতিন দুই জায়ান্টের ম্যাচের আগে আলোচনায় ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এখন তোপের মুখে। তাকে ইঙ্গিত করে এবার বার্তা দিয়েছেন লিওনেল মেসিও।

আর্জেন্টাইন এই মহাতারকা ইনজুরির কারণে চলতি ফিফা উইন্ডোতে খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেই উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে পরপর জয় পেল আর্জেন্টিনা। উরুগুয়ের সঙ্গে কষ্টার্জিত জয় পেলেও, চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওদের নিয়ে তারা রীতিমতো ছেলেখেলায় মাতে। ম্যাচটি ঘরে বসেই টিভি স্ক্রিনে সরাসরি দেখেছেন মেসি। ম্যাচ শেষেই তেমনই একটি ছবি দিয়ে ৫টি হাততালির ইমোজি দেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

এর ঠিক ১২ ঘণ্টা পর আরেকটি স্টোরি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানে লিওনেল স্কালোনির অধীন জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘মাঠে, বাইরে, যেখানেই হোক এটাই সম্ভবত জাতীয় দলের চিত্র। সব সময় ফুটবল দিয়েই নিজেদের জবাবটা দেয়। গতকাল (আর্জেন্টিনার সময় অনুযায়ী) রাত ও উরুগুয়ের বিপক্ষে দারুণ জয়ের জন্য অভিনন্দন।’

সরল দৃষ্টিতে দেখলে মনে হতে পারে নিজের দলকে স্বভাবসুলভ শুভেচ্ছাই জানিয়েছেন এই ইন্টার মায়ামি তারকা। তবে যারা সাম্প্রতিক ফুটবলের খোঁজখবর রেখেছেন, সহজেই বুঝতে পারবেন সরল মন্তব্যের মাঝেও সূক্ষ্ম একটি খোঁচা থাকতে পারে। আর তা মেলাতে গেলে ব্রাজিল ফরোয়ার্ড রাফিনিয়ার মন্তব্য দেখে নেওয়া যেতে পারে। আজকের ম্যাচের আগে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’

ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনিয়ার সেই মন্তব্যটি ম্যাচটির আগে-পরে ‘টক অব দ্য ফুটবল’—এ পরিণত হয়েছে। যা নিয়ে ম্যাচ চলাকালেই প্রতিক্রিয়া দেখিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। লিয়ান্দ্রো পারেদেস খেলা শেষে বলেছেন, ‘খেলার আগেই আপনার কথা বলার প্রয়োজন নেই। আপনি যখন মাঠে নিজেকে প্রমাণ করতে পারছেন না, তখন এসব কথা বলার কোনো মানে নেই। আমরা প্রতিদিন আমাদের প্রতিটি ট্রেনিং সেশন এবং ম্যাচে নিজেদের প্রমাণ করি।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথম গোল এসেছিল হুলিয়ান আলভারেজের পা থেকে। রাফিনিয়ার মন্তব্য নিয়ে সাংবাদিকদের এই স্ট্রাইকার বলেন, ‘এভাবে কথা বললে এমন একটি ম্যাচে উত্তেজনা বাড়ে। আমরা নম্র থেকে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি দুর্দান্ত খেলা খেলেছি এবং তাদের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করেছি।’ এ ছাড়া রদ্রিগো ডি পলও কথা বলেছেন একই প্রসঙ্গে, ‘অনেকদিন ধরে আমাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েক বছর ধরে বিশ্বের সেরা জাতীয় দল এবং আমরা তা নিয়মিত প্রমাণ করছি। তাদের উচিৎ আমাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!