1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি

প্রতিনিধি

ইরানে চলমান উত্তেজনার মধ্যেও সাধারণ মানুষের জন্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী নোমান সিদ্দিকী।

তিনি বলেন, সেখানে যেসব হামলা হচ্ছে সেগুলো মূলত আমেরিকান ঘাঁটিকে লক্ষ্য করেই করা হচ্ছে, সাধারণ মানুষের ওপর কোনো আক্রমণ করা হচ্ছে না।

দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।

নোয়াখালীর বাসিন্দা নোমান সিদ্দিকী দুবাইয়ের দেইরা শহরে থাকতেন জানিয়ে বলেন, সেখানে ইরান যা করছে তা আমেরিকা বেইজ করে করছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করতেছে না। সেখানে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি ভালো। আমার ফ্লাইট ১ তারিখ ছিল। ক্যানসেল হয়েছিল, আজকে ইউএস বাংলাতে করে এলাম। আমি দেইরাতে ছিলাম। আমার পাশে আমেরিকার কনসাল অফিস ছিল, সেখানেও অ্যাটাক হয়েছে। সাধারণ মানুষ নিরাপদে আছে। দেশের মানুষের উদ্বিগ্ন হওয়া কিছু নেই।

তিনি বলেন, দেশে পরিবার পরিজন অনেক টেনশন করে। আমরা যারা সেখানে ছিলাম, তারা জানি সেখানকার পরিস্থিতি কী। দুবাই সরকার নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় মানুষের পাশে আছে। ওখানে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে না। ওরা আমেরিকার ওপর আক্রমণ করছে।

এই যাত্রী বলেন, ইউএস-বাংলা আমাদের না আনলে আমাদের টেনশন আরও বেড়ে যেত। ইউএস-বাংলাকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ।

দুবাইয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ বলেন, সেখানে ইরান যা করছে তা আমেরিকা বেইজ করে করছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করছে না। সেখানে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি ভালো।

তিনি বলেন, দেশে এসে ভালো লাগলো, সেখানে অনেক চিন্তিত ছিলাম। মা বাবা অনেক চিন্তিত ছিল। অনেক মিসাইল মারা হচ্ছিল। মিসাইলের অনেক আওয়াজ শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!