1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওয়ারীতে পিস্তল-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘খাড়া বাদশা’ গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ওয়ারীতে পিস্তল-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘খাড়া বাদশা’ গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ মোবারক হোসেন ওরফে খাড়া বাদশাকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে অস্ত্র রেখেছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ওয়ারী হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন এলাকায় অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তির অবস্থানের খবর পায় গোয়েন্দা পুলিশ। তথ্যের ভিত্তিতে ডিবির রমনা বিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল (ম্যাগাজিনসহ), একটি কার্তুজ এবং ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মোবারক হোসেন ওরফে খাড়া বাদশা ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে তিনি এই অবৈধ অস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার মোবারকের বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!