1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

প্রতিনিধি

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
যশোরে গণপিটুনিতে শামীম (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আফিফ টেলিকমের মালিক আরাফাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদরের রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শামীম বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শামীম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকানমালিক আরাফাত হোসেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজনকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়ে শামীমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!