ইপেপার / প্রিন্ট
নাগেশ্বরীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসেনর বিএনপি মনোনয়ন প্রাপ্ত এরশাদ উল্লাকে গন সংযোগ কালে গুলির ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ও চট্টগ্রাম-৮ আসেনর বিএনপি মনোনয়ন প্রাপ্ত এরশাদ উল্লাহ গন সংযোগ কালে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে এস এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায় অধ্যাপক গোলাম রসুল রাজা, জেলা বিএনপির সদস্যও ড্যাবের যুগ্ম মহাসচিব,হৃদরোগ বিশেষজ্ঞ ডা ইউনুছ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, সহ উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,একটি কুচক্রী বহল নির্বাচনকে বানচাল করতেই হাদির ওপর গুলি করা হয়েছে। হাদির উপর হামলাকারীদের দ্রুত্ব গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।#