1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
- NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রতিনিধি

ভাঙ্গায় বাসচাপায় নিহত বেড়ে ৪
ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইককে বাসের চাপা দেওয়ার ঘটনায় আরও একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), নুরুন্নাহার বেগমের মেয়ে রিমু আক্তার (২৩) ও তার নাতি রায়হান (২ বছর ৬ মাস)। আরেকজন অজ্ঞাত পুরুষ (আনুমানিক ৫৬ বছর)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে অটোরিকশাটি (ইজিবাইক) ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পলাতক। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান। নিহতদের মরদেহ পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!